উত্তর
অন্যকে প্রশ্ন করো
জানতে পারবে
নিজেকে প্রশ্ন করো
বুঝতে পারবে
সময়কে প্রশ্ন করে
অপেক্ষা করো
উপলব্ধি করবে
বল্মীক
হাতের তালুতে অনেক ধুলো জমে তোমার
ঝেড়ে ফেলো এবার
আর কতদিন হাতদুটো পিছনে করে হাঁটবে?
যে বল্মীকে ছেয়েছিল বাল্মীকিকে
সে মাটি জমাতে পারো কি?
মোহভঙ্গ
কি মুগ্ধতা ছেয়েছিল তোমার চোখে!
তুমি ফেরার রাস্তা ছিলে ভুলে
তারপর?
তারপর যা হওয়ার তা হল
মুগ্ধতা রঙ হারাল
ফেরার রাস্তা নতুন রঙ পেল
আশা
একজন মানুষ সারা জীবনে কটা বসন্ত পায়?
সে জানে না
তবু সে প্রত্যেক বসন্তে করে বর্ষার জন্য অপেক্ষা
প্রত্যেক বর্ষায় করে কাশের জন্য প্রতীক্ষা
নতুন
রোজই ভাবি, আর না
প্রেম করব অন্য কারোর সাথে
হয় কই?
রোজ সকালে তোমাকেই
নতুন রকম লাগে
সেদিন
ছোটবেলায় পড়েছিলাম
বাচ্চাটা বলেছিল, "যেতে নাহি দিব"।
আজ ছোট্ট ভাগ্নে বলল, "যেতে তো হবেই"
এটা প্রজন্মের পার্থক্য নাকি বোধের অকাল বোধন?
সেটা সত্যিই দুর্দিন হবে
যেদিন একটা বাচ্চার বায়না হবে যুক্তিসম্মত।
ঋণ
আমাকে শুদ্ধ করেছে তোমার ভালবাসা
...
যাচ্ছেতাই
তোর সামনে দাঁড়ালে দেখি নিজেকে
...
কথা
সে জিজ্ঞাসা করল, আমি না থাকলে কি করিস?
...
চিঠি
তোমার চিঠি লেখা একটা খাম নিয়ে।
তাতে লেখা থাকুক-
সবাই ভাল আছে, সুস্থ আছে, আনন্দে আছে।
...