Skip to main content

ভালো থাকতে

কিছুটা অভিমান
কিছুটা অসন্তোষ
কিছুটা ক্ষোভ
...

পুড়লে

ঝরাপাতাগুলো জড়ো করে 
      আগুন দিলে
...

মুখোশ

মুখোশ নেই
    মুখ আছে অনেকগুলো
...

নষ্ট

আমি দুটো আকাশে ঘুড়ি ওড়াইনি

সুতোটা মাঝ আকাশে 
             কখন দু-টুকরো
...

বলতে পারে না

বিজ্ঞান বলে, 
   আসলে জিনিসটা বুকে নেই
...

দমকা সময়

আবর্জনা তো আছেই
শুধু একটা এক বুক শ্বাস নেওয়া
...

কথা

কেন্দ্রে দাঁড়িয়ে ছিল যে
সে পরিধিকে বলল, অতিরিক্ত
...

শঙ্কা

থর থর শিখা

ওত পেতে বসা
সর্বগ্রাসী অন্ধকার

বাতাসের 
   ফিসফিসানি

মেঘালয়

মেঘালয়, তোমার গুহাবাসী শ্রমিকেরা জানল না, এবারে ঠাণ্ডা অনেক বেশি পড়েছে
    ওদের শরীরের থেকেও বেশি ঠাণ্ডা নয় যদিও
তবু মনে হয়,
     একজনও যদি বেরিয়ে আসে প্রাণের উষ্ণতায়
            লজ্জা পাবে কে, মেঘালয়?

সকালের প্রথম রোদ

সকালের প্রথম রোদ এসে
  সবুজ পাতাকে জড়িয়ে ধরল
বলল, আমি এলাম
সবুজ পাতা বলল, সারারাত যে অপেক্ষায় ছিলাম

বিকালের যাই যাই করা রোদ, ম্লান মুখে
    সবুজ পাতাকে ছুঁয়ে বলল, এলাম

সবুজ পাতা বলল, সারারাত জেনো অপেক্ষায় রইলাম

Subscribe to উপপত্র