তারপর যা থাকল সে হল propaganda।
সত্য নয়। মিথ্যা নয়। ভালো মন্দ কিছুই নয়। শুধুই propaganda।
কথা মানে তো কল্পনা। বাস্তব পর্যবেক্ষণে। পর্যবেক্ষণ নীরবতায়। কতক্ষণ নীরব? কতটা সময় পর্যবেক্ষণে?
জ্ঞান জমায়িতে। কাজে অকাজে খরচায়িত। জ্ঞান আলো নেই আর। বিস্ফোরণ। জ্ঞান মানে তথ্য। জ্ঞান মানে কৌশল। জ্ঞান মানে উপায়। জ্ঞান মানে অন্ধকার থেকে আলোর যাত্রা নেই আর। অন্ধকার থেকে আরো অন্ধকারে যেতে পারি যদি আমার উল্লাসকে দাও অমরত্ব।
উল্লাস বিভ্রান্ত চিত্তের একমাত্র মরুদ্যান। আমাকে আরো বিভ্রান্ত করো, কিন্তু আমায় মরুদ্যানহীন কোরো না।
Propaganda। Anxiety। Confusion
প্রতিদিন লক্ষ লক্ষ শবদেহ দাহ করে, কবর দিয়ে, হারিয়ে হারিয়েও বেঁচে আছি। আত্মার অমরত্ব প্রাগৈতিহাসিক। চাই উল্লাসের অমরত্ব। দাও, আর ফিরে নাহি চাও..... ফিরে কী চাইব? চাইবার মত কী আছে? প্রেম? সুখ? শান্তি? আনন্দ?
আমার দৃষ্টি ঝাপসা হয়ে আসছে। শ্রবণ ক্ষমতা আছে, ভরসা করি না। এমনকি আমার নাম ধরে ডাকলেও ভরসা পাই না। ডাকের পেছনে কী চাতুরী সাজানো? দুটো বাক্যের মধ্যে চাতুরী। দুটো ক্ষণের মধ্যে চাতুরী। দুটো মানবিক বৌদ্ধিক সত্তার মধ্যে চাতুরীই বন্ধন। একদিন কেউ চূড়ান্তভাবে হেরে যাবে.... জ্যোৎস্নার রাতে শুকনো গাছের ডালে অপেক্ষারত.... গৃধ্র।
আমার নিত্য জীবন ত্রিমাত্রিক এখন
Propaganda । Anxiety। Confusion
Category
- Log in to post comments
- 2 views