sumanasya
1 November 2025
যদি বাসা বাঁধো
আমিই জোগাড় করে দেব সব
আমার সর্বস্ব দিয়ে
পাখি যেমন খড়কুটো মুখে করে আনে
এনে দেব
যদি বাসা ভাঙো
ভাঙব তোমার সঙ্গে
ঝড়ের মত নিষ্ঠুর আনন্দে নয়
ভেঙে যাওয়া পাড়কে যেমন ছেড়ে দিতে হয়
তেমন যন্ত্রণায়
তোমার যাওয়া আসা
থাকা, না থাকা
বড় কথা নয় আর
তুমিই দিগন্তলীন
পূর্ব পশ্চিম আমার
সূর্যোদয় আর সূর্যাস্তের
সবটুকু আলো
Category
- Log in to post comments
- 12 views