সৌরভ ভট্টাচার্য 16 February 2020 সারাদিনের শেষে একবার তাকিয়ো বুঝে নেব তুমি কেমন আছ বাকি প্রশ্নগুলো মিথ্যা মিথ্যা উচ্চারণ করব সাজানো উত্তরগুলো দিতে দিতে তুমিও বুঝবে দু'জনেই ঘাটের সিঁড়ি ভেঙে ভেঙে নামছি কখন পায়ে এসে ছোঁবে শান্তিজল Category কবিতা Log in to post comments