Skip to main content

 

001.jpg

 

সত্যের চাইতে সনাতন কী আছে? আর সত্যের জয়ের চাইতে আলোকিত উৎসব আর কী আছে? পথ সহজ ছিল না। শারীরিক আঘাত নির্যাতন তো ছিলই। সঙ্গে নিন্দা তিরস্কার অপবাদ কী না ছিল। ছিল বুদ্ধিজীবীদের সূক্ষ্ম চতুর দ্বিচারিতা। অবশেষে সে সব ব্যর্থ হল। হবেই।

"জাগবে ততই শক্তি যতই হানবে তোরে মানা,

অজানাকে বশ ক'রে তুই করবি আপন জানা।

চলায় চলায় বাজবে জয়ের ভেরী

পায়ের বেগেই পথ কেটে যায়, করিস নে আর দেরি"

পরিস্থিতি নেতা তৈরি করে। সময় রাস্তা দেখায়। আশা ভরসা ওরাই। যারা....

"ভালোমানুষ নই রে মোরা ভালোমানুষ নই–

গুণের মধ্যে ওই আমাদের, গুণের মধ্যে ওই॥

দেশে দেশে নিন্দে রটে, পদে পদে বিপদ ঘটে–

পুঁথির কথা কই নে মোরা, উল্‌টো কথা কই॥

জন্ম মোদের ত্র্যহস্পর্শে, সকল-অনাসৃষ্টি।

ছুটি নিলেন বৃহস্পতি, রইল শনির দৃষ্টি।

অযাত্রাতে নৌকো ভাসা, রাখি নে, ভাই, ফলের আশা–

আমাদের আর নাই যে গতি ভেসেই চলা বই॥"