sumanasya
21 May 2025
আগুনে পুড়ে মরত। যে বাঁচালো সে তাকে নিয়ে নদীতে। নৌকায়। বলে ডুবিয়ে মারতে পারি চাইলেই।
সে চুপ করে থাকে।
যে নদী থেকে বাঁচাবে, সে আগুনের ভয় দেখাবে। এই তো হয়। কেউ বাঁচায় না কাউকে আজীবন।
কৃতজ্ঞতা মাথা তুলে দাঁড়ালে নামে আঘাত।
অথচ সব মানুষই একদিন মাথা তোলে।
মানুষ সব হতে পারে চাইলেই
দেবতাও
ঈশ্বর হতে পারে না শুধু
নিজেকে শূন্য করে
কৃতজ্ঞতার যাবতীয় দাবী শূন্য করে
নিজে শূন্য হয়ে
Category
- Log in to post comments
- 5 views