sumanasya
5 May 2025
উত্তর পাওনি
প্রশ্ন করা বন্ধ করে দিয়েছ
শান্তি পেয়েছ
সে শান্তির দরজায় দশমনি তালা
বহুবার তোমার দরজায় কড়া নেড়েছি
সাড়া দাওনি
ঘুম আসেনি
তবু ঘুমের অভিনয়ে সান্ত্বনা খুঁজেছ
======== =======
দরজায় খিল দিলে
পথ বাইরে পড়ে থাকে
তোমার বুকে পথিকের বিরহ
সে বিরহের সমাধান খুঁজছ
ঘরের অন্ধকারে
সে অন্ধকারে যার পদধ্বনি শুনছ
সে তোমার
অস্বীকার করতেই পারো
সত্যকে অস্বীকার করার ক্ষমতা আছে মানুষের
তবু সত্যের মর্যাদায় নজরানা দেওয়া
মনুষ্যত্বের দায়
একদিন সে দায় মাথা পেতে নেবেই
সব খুইয়েও
Category
- Log in to post comments
- 2 views