Skip to main content

আমের বোল

আমের বোল একলা আসে না
  কিছুটা প্রেম, কিছুটা স্মৃতি, কিছুটা উদাসীনতা নিয়ে আসে
...

সাধনা

    একদিন তোমার হাত ভীষণ শক্ত হবে
   এমন শক্ত হবে 
তুমি কম্পিত প্রদীপকে আড়াল করে বলবে - থামো!
       প্রদীপ স্থির হবে

ফিরে যাও

তোমাকে ডাকিনি তো!
বাড়ির উঠানে লাল শিমুলকে দেখছে অভিমান
   বন্ধ ঘরের অন্ধকারে জানলার পাশে বসে
...

অকালবোধন

দূরে শুনছ কিসের সুর বাজছে?
শুনতে পাচ্ছো না?
ওই দেখো, ওর তালে তালে
   বাড়ির উঠোন কাঁপছে, ছাদ দুলছে
শিউলিগুলো ঝরছে দেখো প্রতিটা সমে
তুমি কিচ্ছু দেখতে পাচ্ছ না, শুনছ না কিছু?

না হতেও তো পারে

হতে পারে তুমি আমার উপর নারাজ
রাস্তাটা আধমাইল কেন
   এক পাও হাঁটতে তোমার ইচ্ছা নেই
হতে পারে তোমার ভোরের স্বপ্ন ভাঙিয়েছি আমি

দোহাই তোমায়

দোহাই তোমায়
    তোমার একাকীত্বকে নিঃসঙ্গতা বানিয়ে ফেলো না

কথা

তোমার কথা বলব
শুধু তোমার কথা বলব
যারা তোমার কথা বলল
        তাদের কথা বলব

কি বলব?

বলব তুমি আগল নও
বলব তুমি দূর নও
বলব তুমি জটিল নও
বলব তুমি ভয় নও

ফিসফিস

একটাও শব্দ কোরো না
চুপচাপ এসো

পাগল

মাছের বাজার। সব্জী বাজার। মুদির দোকান।
     কোথাও যান না। শুধু চাষের জমি খুঁজে বেড়ান।
  কে যেন বলে গেছে - চাষবাস আরো বাড়ানো চাই
  সেদিন ভোরে উনি চাষের ক্ষেতে

Subscribe to কবিতা