Skip to main content

ঘর

বিয়ের সময় মা বলেছিলেন,
"মন প্রাণ সব দিয়ে স্বামীর ঘর করবি"-
করেছি।
মন প্রাণ মান সম্মান সুখ সাধ
সব দিয়ে করেছি।
...

সিদ্ধান্ত

আমি সৌভাগ্য আর দুর্ভাগ্যকে পাত্তা দিই না
পাত্তা দিলেই ওদুটো মাথায় চড়ে বসে।

আমি শুধু দেখি, যে পা-টা তুলেছি ফেলার জন্য
সেই পা-টাই তুলতে চেয়েছিলাম কি না।
...

নিষিদ্ধ

তোর নগ্ন শরীরের পাশে আমার অসুখ
আমার জ্বর, আমার ঘোর, আমার প্রলাপ।
তোর নাভীর চারপাশে আমার চোখ
তাতে কাঁটা, তাতে জ্বালা।
...

নাম

একজন আমায় বলল, "প্রভুর নাম করো"
আমি বললাম, "কেন করব? সে আমার নাম করে
কখনো?" লোকটা চমকে উঠল,
বিস্ফারিত নেত্রে বলল, "স্পর্ধা!"
...

ন হন্যতে

এতবড় খাদ দেখিনি, যেখানে মানুষকে
চিরকালের জন্য কবর দেওয়া যায়

সে উঠেছে।
...

অভিযোগ

আমার চলা ফেরা এখন সংকীর্ণ গলিপথে,
আমার চারিদিকে ঘিরে
   অভিযোগের মস্ত মস্ত পাঁচিল

কিছু মানুষ

কিছু মানুষ সারাজীবন কোথাও থাকে না-
বাড়িতে থাকে না, অফিসে থাকে না
ক্লাবে থাকে না, মাঠে থাকে না
বর্ষায় থাকে না, বসন্তে থাকে না
...

পরবাস

আমার মত দেখতে, অথচ আমি নই
এমন একজন
ছায়ায়, আব-ছায়ায় আমার সাথে ঘোরে।

সে বাইরে যখন আসে, তখন আমার 'আমি' উধাও-
ফিরে দেখি
...

জানলাম

তোর ঠোঁটের উপর আমার ঠোঁট রেখে
বুঝলাম, হৃদয়টা এতদিন বেওয়ারিশ ছিল।

তোর হাতে হাত রাখতেই বুঝলাম
এতদিন আমার কাছে আমি ছিলাম অবৈধ ।
...

এরকম হয় না?

এরকম হয়, খুব হয়-
মনে হয় এই যে আমি এখন বসে আছি
পাখাটা ঘুরছে, টিকটিকিটা পোকা ধরতে গিয়ে
...
Subscribe to কবিতা