অপেক্ষা
ঘন কালো এলো চুল ছড়িয়ে সে দাঁড়িয়ে
এক মাথা সিঁদুর
বুকের মধ্যে সারা দিনের কথাদের প্রত্যাবর্তন
পাখিদের ঘরে ফেরার ক্লান্ত ছন্দে
ছল
বলেছিলাম, এ নৈবেদ্যর!
বন্যা
১
----
শেষ রাতে প্রদীপের বুক পোড়ালো যে আগুন
প্রথম রাতে সে আগুনই ছিল তার প্রেয়সী হয়ে
ভদ্রসত্য
সত্য তবে কি মিথ্যার আয়ুষ্কাল?
না কি মেঘ চিরে আসা আলো?
অন্ধকারে আমি তুমি সব এক
আলোতে জাগা তফাতগুলো কি ভালো?
মিথ্যাগুলোই থাক তাই তবে বেঁচে
মুখে গাই সত্যের জয়
অর্ধসত্য বন্ধুর মত আসে
পূর্ণসত্যে তাই এত ভাই ভয়!
তবু এলো তো
তোমার জন্য।
মুক্তপথ
বিশ্বাস আমার ব্যক্তিগত
গোপনীয় নয়
উপলব্ধি আমার বোধগত
কুক্ষিগত নয়
প্রেম আমার চিত্তগত
আত্মগত নয়
দু'পা
দু'পা পাশেই তো চলতে চেয়েছিলাম
পা দাপিয়ে ধূলো উড়ালে কেন?
তোমার না হয় অনেক দূরের পথ
রাস্তা বাঁকা অনেক চড়াই উতরাই
তবু মাঝপথেতে বসে পড়লে কেন?
রাস্তা আমার খানিক দূর যাক
তোমার সাথে তোমার পাশে থেকে
তারপরেতে যেখানে নেবে বাঁক
আপনি গতি ফিরিয়ে নেব বেঁকে
চলা
আমার কিছু খবর রাখে মন
বেশির ভাগটাই অন্ধকারের ভাগে
মকরন্দ
১
---
ফুলের বুকে মকরন্দ
আমার বুকে তুমি
একলা রাখতে সাহস পাই না
তাই দোসর অন্তর্যামী!
২
---
আয়নাও তোমার সামনে ভয়ে ভয়ে দাঁড়ায়
তুমি সরে গেলে
ওর বুকের থেকে চিরবাঞ্ছিত তোমার ছায়াও মিলায়
অনর্থক
আকাশ ভরতি তারা
আমি বিস্তীর্ণ নির্জনতায় একা বসে
চারদিক নিঝুম অন্ধকার
পাহাড়ের অস্পষ্ট চূড়ারা নিশ্চুপ
জীবনের অর্থ কি?
এর কোনো উত্তর পাইনি এখনো
কোনো ধর্ম, কোনো দর্শন না
কেউ দিতে পারেনি সে উত্তরটা
যে উত্তরটা শুনে মন বলবে, হ্যাঁ