sumanasya
27 March 2025
যে মানুষটা অল্প একটু মেঘ ডাকলে
ঘরে ফিরে আবার ছাতা নিয়ে বেরোয়
যে মানুষটা অল্প শীত পড়লেই
মাফলার, টুপি, চাদরে নিজেকে বেড় দিয়ে রাখে
যে মানুষটা ৯৯ ডিগ্রি জ্বর হলে
কাবু হয়ে বিছানায় শুয়ে পড়ে
সে মানুষটা ভীতু নয়
একটু বেশি কল্পনা-কাতর
সে মানুষটাই ভালোবাসতে গিয়ে বেসামাল হয়
আর বেসামাল হয় বলেই
সাবধানি গুটি কেটে
ভালোবাসা প্রজাপতি হয়
বেহিসাবি রঙে
Category
- Log in to post comments
- 6 views