Skip to main content

অমানিশা

রাত দুটো। গঙ্গাতীর। কালীপূজার রাত। শুনতে পেলাম আরতির আওয়াজ। মন ছুটল শব্দভেদী বাণের মত।

টু দ্যা সেক্রেটারীস, শুভ বিজয়া স্যার/ ম্যাডাম/?

এবার প্যাণ্ডেলগুলো খুলে ফেলুন প্লিজ। একটু তাড়াতাড়ি করুন। এত মাইকের আওয়াজ হচ্ছিল আপনারা শুনতে পাননি, এই বড় রাস্তাটার সামনেই যে বাঁদিক ঘেঁষে গলিটা, ওর পাঁচ নম্বর বাড়ির ভদ্রলোকের (অবশ্য ততটাও ভদ্রলোক নন, শুনেছি ক্লার্ক ছিলেন কোনো একটা প্রাইভেট স্কুলের, কত টাকাই বা মাইনে পেতেন!) হাঁপানির টান উঠেছে সপ্তমীর দিন রাত থেকে। বেশিরভাগ সময় একটা সবুজ নাইটি পরে থাকা ওনার মেয়েটা এখানে ওখানে ছুটে বেড়িয়েছে একটা

PINK

Pink দেখে এলাম। কোনো ফিল্ম রিভিউ লিখতে বসিনি। অত গভীরে গিয়ে সিনেমার টেকনিক্যাল দিকগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখব, সমালোচনা করব - সে বিদ্যা আমার নেই। যতটা ভালো অভিনয় করলে প্রত্যেকটা চরিত্রকে সত্যি মনে হয়, প্রত্যেকে ততটা ভালো অভিনয় করেছেন। যেরকমভাবে একটা গল্পকে বললে তার বাস্তবতা নিয়ে কোনো সংশয় জাগে না - ততটা বাস্তবভাবে বলা হয়েছে। ...

সব মিলিয়ে আঠারো জন সেনা মারা গেলেন

কথাটা এই মাথাটা গরম হচ্ছে। সারাদিন কাজের ফাঁকে ফাঁকে একটা রাগ সারাটা শরীর দাপিয়ে বেড়াচ্ছে। শুধু রাগ? না, শুধু রাগ না, অপমান লাগছে। হ্যাঁ অপমান লাগছে। গায়ে ফোস্কা পড়ার মত না। বোধহয় চিতায় সজ্ঞানে বসার মত - সঠিক উপমা হতে পারে, জ্বলুনীটা বোঝানোর জন্য। কারণ সত্যিকারের চিতায় তো বসিনি কখনো।

Spread the message of love only

মাদার টেরেসা 'সন্ত' উপাধি পেলেন। অমনি একদল লোক 'হাঁ হাঁ' করে চীৎকার চেঁচামেচি জুড়ে দিলেন। “আরে আরে কি করো কি করো?

কতখানি নিরাপদ

খুব অন্ধকার রে চারদিক আজ
তপসিয়া খাল, ওলা ক্যাব, দুজন নরখাদক
    আর একটা ইনারের মত চেনা শব্দ - ধর্ষণ
  এরা মিলে তোকে চেনালো।


দমবন্ধ, গুমোট আবহাওয়া
   একটা কালবৈশাখী চাইছি রে,
বড় আবর্জনা জমেছে চারদিকে
       বড্ড রুগ্ণ মনগুলো,
মেরুদন্ডহীন পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে

শিক্ষার দোষ

 
গত দু'দিন ধরে ফেসবুকে দুটো পোস্ট অনেকবার চোখে পড়ল।

দিলীপকুমার ও সায়রা বানু

এ ছবিটা আজ থেকে বছর কুড়ি আগে এলে এতটা মনে দাগ কাটত কিনা জানি না। আমার কাছে বিবাহ বিচ্ছেদের পরিসংখ্যান নেই। তবে সম্পর্কের মধ্যে অসহিষ্ণুতা আর আত্মকেন্দ্রিক নিষ্ঠুরতার মাত্রা যে বহুগুণ বেড়েছে তা স্পষ্টতই মনে হয়। ...

আবারও একজন হিন্দু পুরোহিতকে হত্যা করা হল

আবারও একজন হিন্দু পুরোহিতকে হত্যা করা হল। বৌদ্ধ একজনকেও। নৃশংস হত্যা। মৃত্যু, হত্যা - এর কোনো জাত, সম্প্রদায় হয় না। রক্ত গড়ালে সেটা মানুষেরই রক্ত গড়ায়। মৃত্যুর তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে যে মারা যায় সে আদতে রক্তমাংসে গড়া একটা মানুষই তো। স্নায়ুগুলো সুতীক্ষ্ণ অত্যাচারের নির্মম যন্ত্রণা নিয়ে যায়। এ সবই অবশ্য আমাদের কল্পনা। টিভিতে, পেপারে দেখা ছবিতে যা অনুভূত হয়, তার সাথে নিজেদের অ্যাক্সিডেন্ট,

ফ্লোরিডার ঘটনাটা

ফ্লোরিডার ঘটনাটা গতকাল রাতেই শুনেছিলাম। আজ সকালে আনন্দবাজারের প্রথম পাতার খবরের শিরোনাম দেখে থমকে গেলাম – ‘সমকামী নাইট ক্লাবে বন্দুকবাজের হামলা’। থমকে গেলাম। অন্য কয়েকটা পেপারের হেডলাইনে চোখ বুলালাম। না তো! Times of India.

Subscribe to হাল হকিকৎ