সৌরভ ভট্টাচার্য
15 September 2015
পাপড়িগুলো ছিঁড়ে ছিঁড়ে
ফুলদানীতে সাজালে রোজ
ভাবলে প্রজাপতি আসবে
তোমার শোয়ার ঘর রঙীন করে
হল না।
তুমি জানতে না
পাপড়ির সাথে বৃন্তের কি সম্পর্ক
বৃন্তের সাথে কি কথা বলে শিকড়
জানলে এরকম করতে না,
ভিজে হাতে ফুলের রেণু নিতে শুধু
মাটির ধুলো মাখা ফুলকে বলতে
"আমি আছি"
প্রজাপতি উড়ত তোমার চোখ ছুঁয়ে
তুমি তাকাতেই শুধু
মুগ্ধ হয়ে।
Category
- Log in to post comments
- 2 views