সৌরভ ভট্টাচার্য 2 May 2021 ইহাই রামের জয় রামকৃষ্ণ হাসি কয় ধর্মে ধর্মে ভেদাভেদি এ মাটিতে নয় নয় জয় রাম, মহাবীর চিদাকাশে রহো স্থির ক্ষমতালোলুপ চিত্ত নহেরে রামেতে ধীর রাজা এবে মন দাও প্রজা ভুলি কেন ধাও ইতিউতি হরিল গরব রামে এবে ধরো ধর্ম হালে আসুক ফিরিয়া শুভমতি Category কবিতা হাল হকিকৎ Log in to post comments5 views