Skip to main content

The Last Girl & God Of Sin

দুটো ভরপুর মিথ্যা কথা লেখা বই পড়লাম। এক, 'দ্য লাস্ট গার্ল'; দুই, 'গড অব সিন'। অবশ্য দুটো বই-ই সত্য ঘটনা অবলম্বনে লেখা – এই বলেই বিক্রি হয়, কিন্তু আদতে কি তা? নয় তো। আমরা এ সব মিথ্যা বলেই জানি, বিশ্বাস করি। ভাবি এসব হয় না।
...

কালু ডোমের উপাখ্যান

      সময়, মানুষ আর সমাজ। এই তিনটের বুনটে একটা উপন্যাস গড়ে ওঠে। মানুষের দুই জগত, তার ভিতরের আর বাইরের।
...

মাদাম বোভারি

মাদাম বোভারি লেখা হচ্ছে ১৮৫৬ সালে। আনা ক্যারেনিনা ১৮৭৮ সালে। ঘরে বাইরে ১৯১৬ সালে। প্রথমটি লেখা হচ্ছে ফরাসী ভাষায়, লেখক গুস্তাভ ফ্লবেয়ার; দ্বিতীয়টি লেখা হচ্ছে রাশিয়ান ভাষায়, লেখক তলস্তয়; শেষেরটা বলাবাহুল্য, তবু বলি, ভাষা বাংলা, লেখক রবীন্দ্রনাথ।
...

পতন - আলবেয়ার কামু

“নিজের বিষয়ে সন্দেহের ইতি টানতে গেলে একজনকে নিজের জীবনের উপরেই ইতি টানতে হয়।“
...

ডাক্তার জিভাগো - পাঠান্তর কথা

জিভাগোর মৃত্যুর পর যেটা পড়ে রইল সেটা ইতিহাসের কয়েকটা পাতা। জিভাগো সেই পাতাগুলোতে বেঁচে নেই, রেশ রয়ে গেছে। জিভাগো কবি। ...

শিবনারায়ণ রায়

শিবনারায়ণ রায়কে বাঙালি বোধকরি সে ভাবে নেয়নি। অন্তত আমার পাঠ অভিজ্ঞতা তো তাই বলে। আমি ওনার নাম প্রায় বহু বছর জানতাম না। এ লজ্জা আমার ব্যক্তিগত না সমষ্টিগত বলতে পারি না। সে প্রসঙ্গ থাক। অকারণ স্বঘোষিত জ্ঞানীগুণীদের চটিয়ে লাভ নেই। মজার কথা হচ্ছে, মানুষটাকে পড়া মানে নিজের মুখোমুখি বাবু হয়ে বসা। মানুষের সর্বশ্রেষ্ঠ ক্ষমতা সে চিন্তা করতে পারে।
...

মার্কেজ - উত্তরণ

 বিমর্ষতা একটা কারাগার। বিষন্নতা একটা বিচ্ছিন্ন দ্বীপ। এর বাইরে একটা বোধ আছে। শারীরিক কিম্বা অর্থনৈতিক সমস্যার মধ্যেই মানুষ বিষন্ন বা বিমর্ষ হয় - তাও কি একটা সার্বজনীন মতবাদ বা সিদ্ধান্ত বলা চলে, তা তো নয়। সংগ্রাম আর বিষন্নতা একই সাথে চলে। কারোর ব্যক্তিত্ব অনুযায়ী তাদের প্রাবল্য বদলে বদলে যায়। যে মানুষটা প্রতিদিন মৃত্যুর কথা ভাবে, সব কিছুকে নঞর্থক দৃষ্টিতে দেখে, মোটকথা অত্যন্ত বিষন্ন – সে-

দুটো মৃত্যু - মার্কেজ

দুটো মৃত্যু। একজন সম্রাট, আরেকজন (The General in His Labyrinth) এক অখ্যাত যুবক (Chronicle of a Death Foretold)। প্রথমটা স্বাভাবিক মৃত্যু, দ্বিতীয়টা হত্যা। একটা উপন্যাস, আরেকটা প্রায় উপন্যাস বা বড় গল্প। প্রথমটার রচনাকাল ১৯৮৯, আর দ্বিতীয়টার রচনাকাল ১৯৮১। একটার পটভূমিকা রাজনীতি, আরেকটার পটভূমিকা সমাজ। খানিক গল্পটা বলে নিই আগে।

The Autumn of Patriarch

        ঠিক কি ভাবে লিখি বলুন তো? গতকাল থেকে ভেবে চলেছি...কি ভাবে লিখি...কি ভাবে লিখি...মাঝে মাঝে মনে হয়েছে, না লিখলে হয় না? কে মাথার দিব্যি দিয়েছে যে আমায় লিখতেই হবে? আর না লিখলেই বা কি মহাভারত অশুদ্ধ হবে? তবু খচখচ করেই যাচ্ছে মনটা, এত ভালো একটা বই, বলব না সে বইয়ের কথা? অগত্যা লিখতে বসা। 

Subscribe to বইকথা
↑