sumanasya
1 February 2026
সুখ জন্মাতে পারেনি
শান্ত বাতাস চোখেমুখে এসে লেগেছিল
ঘাড়ে ঠাণ্ডা জল দিয়ে
এক কাপ চা নিয়ে
বাজারের কোলাহলের মধ্যে দাঁড়িয়ে
সব এলেমেলো হিসাব
ক্লান্তিকর জটিলতা এড়িয়ে দেখলাম
কাঞ্চনজঙ্ঘার মাথায় যে চাঁদ ওঠে
সেই একই চাঁদ এখানেও
শিউলির বৃন্তের মত এক টুকরো সময়
বাকি সময় থেকে সরে এসে দাঁড়িয়ে বলল
বাঁচালে!
Category
- Log in to post comments
- 4 views