সৌরভ ভট্টাচার্য
19 March 2016
প্রতিদিন সকালের গালে
একটা সুরের টিপ এঁকো
কাজলের মত
যেন সারাটা দিন
কোনো ভ্রুকুটির নজর না লাগে
সে সুর হোক রবীন্দ্রনাথের
কিম্বা আলি আকবর বা আমির খানের
তুলসীদাস কিম্বা কবীরের
অথবা সুরদাস কি মীরা
সুরটা যেন সকালের হয়
ভৈরব কিম্বা আশাবরী
ললিত কিম্বা জৌনপুরী
সে সুর হোক বন্দনার
কাকে?
নাই বা জানলে কাকে
সব বন্দনা যাঁর পায়ে এসে মেশে
সব চেনা যাঁর আলোতেই চেনা
সব 'আমি'র-ই উল্টোপিঠে সে 'তুমি'
বিশ্বময়ের 'আমি'
Category
- Log in to post comments
- 3 views