সৌরভ ভট্টাচার্য 23 March 2018 প্রার্থনা করো, প্রশ্ন কোরো না ঈশ্বর নীরব থাকলেও, সেবকরা নীরব থাকবে না তারা প্রশ্নের উৎস খুঁজতে আসবে ঈশ্বরের সংজ্ঞা ঘেরা ঘন অন্ধকারে টেনে নিয়ে যাবে আলোর গল্প পাবে আলো পাবে না তারাও কোনোদিন জানবে না সংশয় ছাড়া আলো জ্বলে না Category কবিতা Log in or register to post comments9 views