Skip to main content

বড়দিনের বড় কথা

মানুষের চিন্তার বিরাম আছে। অনুভবের বিরাম নেই। “শুধু আমার হিয়া বিরাম পায় না গো”। আমি যে কিছু অনুভব করছি না, এও এক অনুভব। শুষ্কতার অনুভব। “জীবন যখন শুকায়ে যায় করুণাধারায় এসো”। শুষ্কতার অনুভবের চাইতে বড় বালাই মানুষের হৃদয়ের কমই আছে। শ্রী অরবিন্দ বলছেন, একবার নিজেকে এমন করে ফেললাম, যেন কোনো দুঃখ আমায় স্পর্শ করতে না পারে। আমি দেখলাম সব সুখের অনুভবও আমায় ছেড়ে চলে গেল।
...

খোঁজো নিজ অন্তঃপুরে

রমণ মহর্ষি উত্তর দিতেন না। প্রশ্ন করতেন। একজন এসে বললেন, আমি দীর্ঘদিন জপ করছি, কিন্তু আমার প্রাণে কোনো শান্তি নেই। রমণ মহর্ষি জিজ্ঞাসা করলেন, কে জপ করছে?

   প্রশ্নকর্তা হয় তো বুঝতে না পেরে রমণ মহর্ষির মুখের দিকে তাকিয়ে আছেন; রমণ মহর্ষি বললেন, তুমি খোঁজো কে জপ করছে।
...

নানক ও দিল্লিমুখী কৃষকেরা

ধ্যানের জগত আর কাজের জগত। নানকের শিক্ষায় এই দুই জগতকে মেলাবার বাণী। সংসার শুধু ধ্যানের জগতে না, আবার শুধু কাজের জগতেও না। এই দুইয়ের মধ্যে সঙ্গতির পথ নানকের শিক্ষায়। ঈশ্বরের নামগান করলেই কি মুক্তি? নানকের উত্তর, না। শুধু তা দিয়ে হয় না, হুকুম মেনে চলো। কিসের হুকুম? সৎ পথে জীবিকার আর সেবার।
...

হও জড়প্রায়, অতি নীচ, মুখে মধু, অন্তরে গরল

রামকৃষ্ণদেব বললেন, মন আর মুখ এক করাই হল আসল তপস্যা।

এখন কথাটার মানে হল কি? আমার এক রসিক বন্ধু এক পাগলকে রাস্তায় অনর্গল কথা বলতে দেখে বলেছিলেন, এই এক মানুষ দেখলাম যার মন আর মুখ এক হয়েছে।

স্বামীজি কি মন আর মুখ এক করার কথা বললেন?
...

একমাত্রিক জানা

যা কিছু জেনেছি, সে আমার বাস্তব। যা জানি না, সে আমার অনুমান। হাসপাতালে যখন যাই, নানা রোগে আক্রান্ত মানুষের কষ্ট আমার জানার মধ্যে পড়ে না, কারণ আমি চিকিৎসক নই, তাদের কষ্ট আমার জানার মধ্যে পড়ে না, কারণ আমি সে রোগে আক্রান্ত নই। রুগীর প্রতি আমার সহানুভূতি জন্মাতে পারে, আবার না-ও পারে। আবার ভয়ও জন্মায় – আমার যদি হয়?
...

জগতে আনন্দযজ্ঞে

রামকৃষ্ণদেবের মিশন কি ছিল? তিনি কি সত্যিই সর্বধর্মসমন্বয় বেশ পরিকল্পনা করে করেছিলেন? সে সব আলোচনা থাক।

   আমাদের আজকের জীবনে কি সেদিনের সংশয় আছে? অবশ্যম্ভাবীভাবেই নেই। সেদিন ক্রিশ্চান মিশনারী, ব্রাহ্মধর্ম ইত্যাদির সংঘাতে ঈশ্বরের সাকার নিরাকার নিয়ে দোলাচাল আজকের দিনে আছে? মূর্তিপুজো ঠিক কি ঠিক নয়, এইসব নিয়ে ভাবনা আজকের মানুষের কই? দরকার নেই। সে তো ভালো কথা।
...

কয়েকটা সূত্র

   ধর্মানুগামী, ধর্মদ্বেষী, ধর্মনিরপেক্ষ এবং ধর্মোন্মাদ।

   ধর্মানুগামী – সাধারণত শান্তিপ্রিয়। খুব ঝুটঝামেলায় যাওয়া পছন্দ করেন না, অন্যের বিশ্বাসের সাথে সহমত না হলেও তীব্র বিদ্বেষ ইত্যাদি পোষণ করেন না। নিজের ও নিজের প্রিয়জনের সুখ-শান্তি-নির্বিঘ্ন জীবনের বাইরে বেশি কিছু চাওয়ার নেই।
...

তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো

মানুষ নৌকায় চড়ে, পারে হবে বলে, এ বিশ্বাস। সে জানে যে পারে নাও পৌঁছানো হতে পারে, মাঝনদীতে কত নৌকা ডুবে গেল, সেকি জানে না? জানে তো, সে বাস্তব। তবু সে নৌকায় ওঠে।


অতুলপ্রসাদ সেন লিখছেন,

কী আর চাহিব বলো, হে মোর প্রিয়,

তুমি যে শিব তাহা বুঝিতে দিয়ো।
...

বাঙালির আত্মপ্রকাশ ও জগতকে অভয়দান

অ্যাদ্দিন বাঙালিদের নামে অনেক নিন্দামন্দ শুনেছি। ট্রেণ্ডে গা ভাসিয়ে আমিও কিছু লিখেছি, বলেছি। কিন্তু আজ এমন একটা উপলব্ধি হচ্ছে যে না উল্লেখ করে পারছি না। বাঙালি আবেগপ্রবণ জাত, হুজুগে জাত - এ সব আসলে মিথ্যা, ডাহা মিথ্যে কথা। আসলে বাঙালিকে বুঝতে গেলে আপনার গভীর আত্মবোধ থাকা দরকার। একটু বুঝিয়ে বলি। ধৈর্য থাকলে পড়বেন
...

প্রাচ্য আর পাশ্চাত্যের চিন্তাধারা

একজন অবসরপ্রাপ্ত সরকারি, উচ্চপদস্থ কর্মচারী মন্দিরে গেলেন। রাতে সবার সাথে খেতে বসলেন। খাওয়ার পর নিত্য অভ্যাস অনুযায়ী ধ্যানে বসলেন। বেশ কিছুক্ষণ পর তাকে পাওয়া গেল নিজের শোয়ার ঘরে, ঝুলন্ত অবস্থায়। লিখে গেলেন, আমার জীবন পূর্ণ হয়েছে, আমি এখন অন্য জীবনে চললাম।
...
Subscribe to প্রবন্ধ