সৌরভ ভট্টাচার্য
26 May 2019
সূর্য নামা আগুন বৃষ্টিতে দাঁড়িয়ে
যে বাড়িটা পুড়ছে
মাঠে দাঁড়িয়ে একা
যে বাড়িটা পুড়ছে
মাঠে দাঁড়িয়ে একা
ওকে গিয়ে বলো
রাতের তারাভরা আকাশে
ঠাণ্ডা বাতাসে
জুড়োতে জুড়োতে
ও যেন মনে রাখে
আগামীকালও ওকে
এমনই পুড়তে হবে একা
ঠাণ্ডা বাতাসে
জুড়োতে জুড়োতে
ও যেন মনে রাখে
আগামীকালও ওকে
এমনই পুড়তে হবে একা
ওকে আরো বোলো
মৌসুমি বাতাস যখন
মেঘ আনবে
ঘরের ভিতর বৃষ্টির ছিটে আসবে
ও যেন দরজাটা বন্ধ না করে
মেঘ আনবে
ঘরের ভিতর বৃষ্টির ছিটে আসবে
ও যেন দরজাটা বন্ধ না করে
ভিজে মাটির গন্ধ মেখে
কোনো পথিক রাত জাগতে আসতে পারে
একা
কোনো পথিক রাত জাগতে আসতে পারে
একা
তার রোদেপোড়া দিনের গল্প শুনবে বলে
Category
- Log in to post comments
- 1 view