সৌরভ ভট্টাচার্য
2 March 2017
মানুষের ওপর বিশ্বাস হারানোর যন্ত্রণা
মানুষকেই বলেছি
মানুষের ওপর রাগের কথা
মানুষকেই বলেছি
মানুষের ওপর অভিমানে ভার হওয়া বুক
মানুষই হাল্কা করেছে
সব ভালোবাসার কথা
মানুষকেই বলেছি
সব আশা, স্বপ্ন, আস্থার কথা
মানুষকেই জানিয়েছি
মানুষেরই হাতে সব তুলে দিয়ে, ঠকেছি
সে বিশ্বাসঘাতকতার কালোরাত্রি পেরিয়ে
ভোরের খবর এনেছে সেই মানুষই
অবশেষে তাই মানুষের কাছেই ফিরেছি
মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ বলে না
এর চাইতে পুণ্যের কোনো স্পর্শ পাইনি বলে
Category
- Log in to post comments
- 2 views