Skip to main content

অজন্তা


বহু শতাব্দী পেরিয়ে
অজন্তার গুহার সামনে এসে দাঁড়ালাম
প্রাচীন শতাব্দী আমার কাঁধে হাত রাখল
গুহাগর্ভের মধ্যে অনাবশ্যক চীৎকার
কোলাহল, গুহার শান্তিকে তখন ক্ষত বিক্ষত করছে,  
আধুনিক বর্বর কৌতুহলে
শান্ত বুদ্ধ মূর্তির দিকে চোখ গেল
একটাই কথা প্রতিটা ধূলিকণায়
  - শান্ত হও, জড়তায় না, উপলব্ধিতে।


(ছবিঃ আদিত্য পাল) 

আবছায়ার কথা

ছায়ার ভিড়ে ভিড়ে সার দিয়ে 
          মিশে কিছু কথা
ওদের ছায়া পড়ে না
রাতের বেলায় পেঁচার ডাকে
যখন সাদাডানা পরীরা দুঃস্বপ্ন দেখে
হাড় হিম করা ঠাণ্ডা হাওয়া
          কবরের গায়ে আঁচড় কাটে
তখন ওই ছায়ারা মুখের ঘোমটা সরিয়ে

অভিমান


অনেক ধূলোবালি এক জায়গায় জড়ো করলে,
নিষ্ঠা নিয়ে।
ভাবলে তার মাথায় হবে 
একটা কৃষ্ণচূড়া গাছ

হল না

ধূলোবালি মাখা সারা গায়ে
নিজের হাতের আঁকিবুঁকি কাটা আস্তরণ
ভেবেছিলে ওগুলো হবে আলপনা, 
                কল্কা কাটা নকসা

হল না

তর্পণ


যেদিনই তোমার জন্মদিন থাকত
আমি বলতাম-
ধুর্, মায়ের আবার জন্মদিন হয় নাকি!
যেমন আকাশের কোনো জন্মদিন নেই
মাটির কোনো জন্মদিন নেই
খুশীর কোনো জন্মদিন নেই
তেমন তোমারও কোনো জন্মদিন নেই।

তুমি হাসতে

সেই ভাল


সব হাসি কি প্রসন্নতার?
কত হাসি মতলবেরও

সব খবর কি ঘটেছিল?
কত খবর কল্পনারও

যা কিছু ভাই এদিক ওদিক
বুঝবি যে সব, তার নেই ঠিক

তার চেয়ে ভাই আশমানেতে
ঠ্যাঙ তুলে শো, চিৎপাতেতে

মারুক ধরুক কাড়ুক নাড়ুক
ফুল চন্দন কি পোকাই পড়ুক

তোর কি কাজ সেদিক পানে
মন মজা তোর মাঠের গানে

রামধনু


একবিন্দু জল,
মেঘের বুক থেকে
      সাগরের বুকে পড়ল

বলল, আমি এখানে কেন?

সাগর বলল, বুঝবে মেঘ হলে, 
         এই বলে সে 
  একরাশ বাস্প উড়িয়ে হাসল

সূর্যের কিরণ পড়ল সে মেঘে
   রামধনু দিয়ে আকাশ সাগরকে বাঁধল

ফিরে এলো


দরজা খুললে
রাস্তার আলো 
পথ দেখালো
        তোমায়

দমকা হাওয়া দিল
তুমি রাস্তায় নামলে
    ফিরে তাকালে

আমি নিঃশব্দে বললাম, 
              যেও না

তুমি


আমার কল্পনা আসে না
তোমায় আমি 'তুমি' বলেই জানি
আমার তুলনা আসে না
তোমায় আমি 'আমার' বলেই মানি
আমার বুকের মধ্যে বোবা অনুভূতি
প্রাণকেন্দ্র তুমি
এতটা জানি
তোমায় হারালে সংসারে আমার
কিছু নেই আর হারাবার
তা প্রতিটা শ্বাসে মানি

যাবার আগে


যাবার আগে
   আলোটা নিভিয়ে
দরজাটা ভেজিয়ে যেও
         যেন তুমি আসোনি কখনো

আমি মনকে ভুলিয়ে
     পাপোশটা ঝেড়ে আসব
মুছে আসব চটির দাগ
         এটা আমার রোজকার অভ্যেস

হলই না হয় বাঁ হাত


আমায় দেবে বলে, সে এলো-
অনেকগুলো কাঁটা
এক পাত্র বিষ
আর এক দাবানল আগুন 
                        নিয়ে

Subscribe to কবিতা