সৌরভ ভট্টাচার্য
6 February 2018
আমার গভীরে জন্ম নিয়েছে যুগান্তরের কবিতা
সভ্যতার ইতিহাসের হলুদ পোকায় কাটা দলিল
উড়িয়ে দিয়েছি
কয়েকটা নুড়ি কুড়িয়ে ঘর বেঁধেছিলাম
স্বপ্নের ঝুলগুলোতে জমেছিল রাশ রাশ ব্যর্থতা
ছিঁড়ে ফেলে এসেছি
আমি মুক্ত, আমি নির্ভার,
আমি অর্থহীন সাম্রাজ্যের একছত্র সম্রাট
আনন্দ মহাকালের
(সমীরণদার লেন্সকাব্য)
সভ্যতার ইতিহাসের হলুদ পোকায় কাটা দলিল
উড়িয়ে দিয়েছি
কয়েকটা নুড়ি কুড়িয়ে ঘর বেঁধেছিলাম
স্বপ্নের ঝুলগুলোতে জমেছিল রাশ রাশ ব্যর্থতা
ছিঁড়ে ফেলে এসেছি
আমি মুক্ত, আমি নির্ভার,
আমি অর্থহীন সাম্রাজ্যের একছত্র সম্রাট
আনন্দ মহাকালের
(সমীরণদার লেন্সকাব্য)
Category
- Log in to post comments
- 3 views
