সৌরভ ভট্টাচার্য 8 April 2016 কাজের সূত্র কাজকে চেনায় কাজ চেনায় মনকে মন চিনলে জগৎ সোজা বেড়া যাবি টপকে মনের মালিক তুই তো বটেই তোর মালিক সে সেয়ানা বাইরে আছিস মোহে মেতে খুঁজে সুখের বাহানা সব ভুলে সব আটকে আছে জালের মধ্যে ঝপাং ঝপ মন চিনে নে, মন চিনে নে সত্য শান্তি মিলবে সব Category কবিতা Log in to post comments6 views