সৌরভ ভট্টাচার্য 11 March 2016 ভেবেছিলাম হয় তো- পায়ের পাতাও ডুববে না, এতই কৃপণা নদী! তুমি বললে, আমার সাথে এসো একি! এ যে এক বুক জল! শীর্ণ সে নদী চিরঋণী হয়ে রইল তোমার কাছে তোমার বুকে যে সহস্রধারা নদী ফিরে পেল তার হৃতযৌবন তোমার দৃষ্টির মুক্তধারায় (ছবিঃ সমীরণ নন্দী) Category কবিতা Log in to post comments6 views