সৌরভ ভট্টাচার্য 1 November 2017 সময় তো ফ্রেম নয় তুমিও ফটোগ্রাফ নও আমিও দেওয়াল নই বরং একসাথেই গড়াই গড়াতে গড়াতে বদলাই বদলাতে বদলাতে ছোঁয়াছুঁয়ি খেলি ছোঁয়াছুঁয়ি খেলতে খেলতে লুকোচুরি এই তো ভালোবাসা তুমি তো হলিউড নও আমিও বলিউড নই চার দেওয়ালে বাজেট মিলিয়ে বর্ষা বসন্ত এর বেশি আর চাই কি? Category কবিতা Log in to post comments5 views