সৌরভ ভট্টাচার্য 24 November 2017 প্রতিটা মানুষ একা একা সমুদ্র দেখে প্রতিটা মানুষ একা একা স্নান করে ঢেউয়ে দোলে, নোনাজল খায়, সাঁতার কাটার চেষ্টা করে - সবটাই একা একা তারপর কোনো একদিন শূন্যখোল শামুকের মত পড়ে থাকে সমুদ্রতটে, একা। যদিও সমুদ্রে অগুনতি ঢেউ তবু সব ঢেউ একা উঠে একাই ভাঙে Category কবিতা Log in to post comments2 views