সৌরভ ভট্টাচার্য
28 November 2016
আশ্চর্য গায়ের গন্ধ তোমার
বিকালের বাতাসের হাতে লেগে আসে
যে পাকা ধানের গন্ধ ধানক্ষেত থেকে
সেই রকম
আশ্চর্য ঠোঁটের রঙ তোমার
দিগন্তে সূর্য অস্ত যাওয়ার পরে
মেঘেরা কিছুক্ষণ ফেলে যাওয়া শেষ আলোটুকু নিয়ে খেলায় মাতে
সেই আলোর রঙ গড়ানো পাত্র কি তোমার ঠোঁট!
আশ্চর্য চোখের চাহনি তোমার
নৌকা চলে গেলে নদীর বুকে একটা সলাজ আকুতি থাকে
সেই লজ্জা পাড়ের বুকে আছড়ে পড়া জলকে বলে
ধ্যাৎ!
তোমার চোখের নদীতে আটকে কালো নৌকা
তার প্রতিটি পলকে আমার বুকে লাগে ঢেউ
তোমার চোখ বলে নদীর মত -
ধ্যাৎ!
Category
- Log in to post comments
- 2 views