সৌরভ ভট্টাচার্য 13 February 2015 তুমি কথা বলতে বলতে পাশ থেকে উঠে গেলে আমায় বোঝাতে কি সব আঁকিবুকি কথা বোঝালেও মানে বোঝানোর চেষ্টা করলে শেষে বললে, বুঝেছ? আমি মাথা নেড়ে বললাম, হ্যাঁ কি বোঝালে বুঝিনি বুঝলাম এটুকুই- তুমি পাশ থেকে উঠে গেছো Category কবিতা Log in or register to post comments4 views