সৌরভ ভট্টাচার্য 7 September 2016 আমার জন্য বুকের আঁচল খসিও না জুতো খুলে কাদা রাস্তায় নেমো না আলো ছেড়ে অন্ধকার রাস্তায় হেঁটো না আমার সন্দেহ হবে নিজেকে, তোমায় না ভুল হল কোথায়? ফুলের বুকে যে মকরন্দ - তা উৎসর্গ না উৎকোচ? বলো না! Category কবিতা Log in to post comments3 views