Skip to main content

 

 

ঘুমন্ত ক্লান্ত কলকাতা। ফুটপাতে মায়ের পাশে শুয়ে বাচ্চাটা মাকে তারা চেনাচ্ছে। কলকাতাও নিঃশব্দে ফুটপাতে কান পেতেছে। শুনছে। কতদিন হল ভুলেই গেছে শহরটা, তারও একদিন তারাভরা আকাশ ছিল।

========

হাওড়া ব্রিজের মাথা থেকে পাগলকে নামানো যায়, পাগলামীকে তো নয়।

==========

রাতভোর ফুল এলো লোকাল ট্রেনে করে। শিয়ালদায়। তারপর বাজারে এলো। এবার মন্দিরে যাবে।

↑