sumanasya
25 November 2026
তারপর সে নিজের ঘরে দেওয়াল তুলল
ভালোবেসে বলল, তুমি আমি দুজনেই থাকি, এসো। এদিকে ওদিকে। ভালোবেসে।
তারপর সে ঘরের মেঝেতে গর্ত খুঁড়ল। নিজের কিছু কথা চোখ বন্ধ করে চাপা দিল। আর ফিরে তাকালো না। ভালোবেসে।
ভালোবাসতে বাসতে,
পাঁচিলের উচ্চতা বাড়াতে বাড়াতে
গোপন মাটির ঢিবি জমতে জমতে অনেক হল।
একদিন তার মনে হল আর ভালোবাসবে না
বরং যে শূন্যতার থেকে পালিয়ে পালিয়ে এতটা পথ এলো
তাকে গিয়ে জিজ্ঞাসা করবে, কেমন আছ?
যায়নি যদিও কোনোদিন।
Category
- Log in to post comments
- 3 views