যার শুনেছি জগতখানা
যার শুনেছি জগতখানা, তাঁর এত নেই জোরাজুরি
তাঁর যত সব চ্যালা চামুন্ডা, তাদেরই দেখি তাড়াতাড়ি
যে কোনো ভাবেই মানাতে হবে, শেখাতে হবে 'জি হুজুরী'
কার ভাবে কে পূজা চায় রে, সবই দেখি দেখনদারি!
পায়ে পায়ে পথ এগোনো
মিল
কোনো মিল নেই
তবু মিল তো আছেই
না হলে সব বসন্তে একই ফুল
নতুন হয়ে আসে কি করে?
সব মৃত্যুই পরিচিত করে কেন
অপরিচিতকেও
চুপচাপ দূরে
বুকের মধ্যে কুলকুল শব্দ
বুকের মধ্যে কুলকুল শব্দ
অর্থ নেই, গতি আছে
জিজ্ঞাসা নেই,
সুর আছে, ছন্দ আছে
আর আছে স্মৃতির পাথরে পাথরে
শ্যাওলা জমা অভিমান
বুকের মধ্যে স্রোতের প্রশান্তি
শীতল জলে ভাসা কয়েক টুকরো সময়ের নুড়ি
এই তো জীবন। বেশ আছি।
ক্ষণিক
সাড়া দিয়েছি
অধিকার দিই নি
সময়ের স্রোতে ক্ষনিকের কাছে আসা
হাওয়াতে ভাসা তুলোর অঙ্গীকার
হয়তো ভুল ছিল সময়
কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে
কাজল মেঘভেজা অন্ধকারে কি হারালে?
রুমাল?
রুমাল হারিয়ো না
রুমালের ভাঁজে অনেক হারানো গল্পের বাসা
দীঘির গভীর কালো জল ছুঁয়ে দিলেই
মনের মধ্যে এক হাঁটুজল কান্না
কিছু পথ
ঝিঁঝিঁর ডাক
ঝিঁঝিঁর ডাক
পথের সাথে আলাপ
যে গেল সে কি ফিরবে?
না বিষন্ন আকাশে থাকবে
গোধূলির বিষাদ প্রলাপ
(ছবিঃ দেবাশিষ বোস)