পাখিটা
সৌরভ ভট্টাচার্য
3 February 2018
পাখিটা এক গাছের ডাল ছেড়ে আরেক গাছের ডালে উড়ে গেল। উড়ে যাওয়ার সময় একটা পালক এসে পড়ল মাটিতে। ঘাসের গায়ের সাথে গা লাগিয়ে শুলো। ঘাস তাকে বলল, নিজেই এলে? না তাড়িয়ে দিলো?
...
...
বিশ্রাম
সৌরভ ভট্টাচার্য
21 January 2018
সব যন্ত্রপাতিগুলো ব্যাগে ভরে মিস্ত্রীটা বাড়ি ফিরে গেল খানিক আগে
সন্ধ্যা হল। এবার বিশ্রাম নেবে ও। আজ আর কাজ না।
সন্ধানী চোখদুটো আমার
অভিধানে বিশ্রামহীন এখনও
সন্ধ্যা হল। এবার বিশ্রাম নেবে ও। আজ আর কাজ না।
সন্ধানী চোখদুটো আমার
অভিধানে বিশ্রামহীন এখনও
ভালোলাগা
সৌরভ ভট্টাচার্য
7 January 2018
সূর্যের আলো কাঞ্চনজঙ্ঘায় লেগে বিচ্ছুরিত হোক
কি ঘাসের আগায় জমা শিশিরবিন্দু থেকে
তুলনার প্রাচীর টেনে
ভালোলাগাকে খণ্ডিত করি না
অপমান করি না সূর্যকেও
কি ঘাসের আগায় জমা শিশিরবিন্দু থেকে
তুলনার প্রাচীর টেনে
ভালোলাগাকে খণ্ডিত করি না
অপমান করি না সূর্যকেও
তাকিয়ে দেখো
সৌরভ ভট্টাচার্য
3 January 2018
তাকিয়ে দেখো
তারাটা অনেকক্ষণ উঠেছে
ওটা কি ঈশান কোণ?
...
তারাটা অনেকক্ষণ উঠেছে
ওটা কি ঈশান কোণ?
...
যে চলে গেল
সৌরভ ভট্টাচার্য
30 December 2017
যে চলে গেল
সে জানল না
কেউ তাকিয়ে ছিল
কেউ তারই জন্য পথ ছেড়ে
পথের পাশেই বসেছিল
আলোকবর্ষ
সৌরভ ভট্টাচার্য
15 December 2017
হাত পেতেছিলাম
কিছুটা সময় চাইব বলে
পেলাম না
শুধু আঙুলগুলো পিছিয়ে গেলো
কয়েক আলোকবর্ষ
বাস্তব
সৌরভ ভট্টাচার্য
13 December 2017
বাস্তবে তোমার আমার সাথে কি প্রয়োজন বলো?
তবু কিছুটা সময় বাস্তব না হয় থাকলই আড়ালে
তুমি তোমার সময় হলে ফিরে যেয়ো
আমি ফিরিয়ে নেবো বাস্তবকে আবার আমার মত করে
তুমি ভেবো না
দুর্গন্ধময়
সৌরভ ভট্টাচার্য
11 December 2017
কুলকুচো করেছো?
এবার জলটা ফেলো
শাশ্বত সত্য কিছু ধুয়ে যাক
তোমার জিভ থেকে
ওরা বাসি দুর্গন্ধময় হয়েছে
যা জমিয়েছি
সৌরভ ভট্টাচার্য
8 December 2017
জীবন চুঁইয়ে যা জমিয়েছি
সে বিষও না, অমৃতও না
জমেছে কিছু ভালোবাসা
ভালোবাসা মানে বিষও
তবে অমৃতও কি নয়?
ভালোবেসে কেউ সমুদ্র হয় না
সৌরভ ভট্টাচার্য
6 December 2017
ভালোবেসে কেউ সমুদ্র হয় না
ওসব বাজে কথা
ভালোবেসে মানুষ
গ্রীষ্মের সমুদ্রতট হয়
নিজেরই পা রাখা দায়!