Skip to main content

ছোট মামু

ইনি ছোটোমামু। বোন গান শেখাচ্ছিল 'মম চিত্তে নিতি নৃত্যে'...যেই না বোন বলেছে 'তারি সঙ্গে কী মৃদঙ্গে সদা বাজে', অমনি আমার ছোটোমামু থেমে গিয়ে বলল, "ভুল গাইছ তো! ওটা হবে তারি সঙ্গে কৃমি দঙ্গে", এতটা বলেই সে ক্ষান্ত হল না, পেটে হাত দিয়ে দেখিয়ে বলল, "পেটে যে কৃমি হয়, সেই কৃমি"...

যশোদির কবিতা প্রসঙ্গে

কবির শ্রেষ্ঠ পরিচয় তার কবিতা। এমনকি প্রাচীন অমর কাব্য গীতার সম্বন্ধেও বলা হচ্ছে
...

ছট

চেনা জগতে আঘাত লাগল। চেতনায় রঙ লাগল। প্রেম এলো। প্রেম এলে ঘরের দরজা মেলার দিকে খোলে। তখন এড়িয়ে যাওয়ার সময় নয়, ঝাঁপিয়ে পড়ার সময়। বেরোলাম। মানুষের ভিড়ে। রাস্তা দেখালো ভালোবাসা। হাত বাড়ালো বন্ধুত্ব। এগোবার শক্তি দিল বিশ্বাস। দাঁড়াবার জায়গা দিল আস্থা। ...

শঙ্করদা

ফেসবুকে পরিচয় হয় তো কত মানুষের সাথে। 'ভারচুয়াল' শব্দটা এই ফেসবুকের দৌলতেই বুঝতে শিখলাম। তবে কতিপয় মানুষের সাথে আলাপের তাগিদ, বৈদ্যুতিন মাধ্যমের গণ্ডি ছাড়িয়ে দেখা শোনা ছোঁয়ার জগতে এসে পড়ে। Sankarদা এমনই মানুষের মধ্যে পড়েন।

বাবা-মায়ের বিবাহবার্ষিকী

সকালে বাবার ঘরে ঢুকতেই বাবা মুখটা ঘুরিয়ে নিলেন। সে ক্ষণিক দৃষ্টিতেই বুঝলাম বাবার চোখে জল। মনে পড়ল, আজ 6th জুন। বাবা-মায়ের বিবাহবার্ষিকী। জিজ্ঞাসা করলাম না কিছু। ফিরে আসলাম নিজের ঘরে।

কিছু মানুষ হিমালয়ের মত হন

কিছু মানুষ হিমালয়ের মত হন। শুধু মহৎ বলে নন। মাধুর্য আর প্রজ্ঞার এমন মেলবন্ধন যা আজকের দিনে ভীষণ দুর্লভ।
Sukanya Bandyopadhyay এর মা, মানে কাকিমার সাথে আলাপ হওয়ার পর এমন কথাই মনে এল। ওনার সাথে ফোনে কথা হয়েছে বেশ কয়েকবার। বর্ষীয়ান এই বিদূষী মহিলার সহপাঠী ছিলেন প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদার মহাশয়, বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন।

যে যায়

আজ সকাল থেকেই মনটা খারাপ। আজ বলে না বেশ কিছুদিন ধরেই। Suvajit বদলি হয়ে পোরবন্দর চলে যাচ্ছে। আমার বন্ধু। ছিল ছাত্র। এখন কখনো বন্ধু, কখনো আত্মজ, কখনো অভিভাবক। যা হয়। ভালোবাসার আর কবে স্থির আয়তন হল বা গতিপথ হল!

নীল

কাজের দিদি সাতসক্কালে এসে উপস্থিত। বললাম, এত সকাল সকাল? সে বলল, আজ নীলের উপোস যে। তাড়াতাড়ি কাজ সেরে গঙ্গায় যাব স্নানে।

খানিক পর রান্নার দিদি। সেও তাড়াতাড়ি। কারণ এক, নীলের উপোস। মায়ের, সন্তানের মঙ্গলের জন্য প্রার্থনা।

রাস্তার পাশে

আটের দশকের কথা। তখন হাওড়ার সালকিয়ায় থাকতাম। প্রাইমারী স্কুলে যাওয়ার পথে একজন মুচীকে দেখতাম। হিন্দীভাষী
Subscribe to স্মৃতিকথন
↑