Skip to main content

পানীয় জল

বয়স্কা বিধবা সমাজ উচ্ছিষ্ট রমণী
  তিনতলা মঠ-আশ্রমের পানীয় জল
    দুই হাতে দুটো বালতিতে করে টেনে আনছিলেন
...

যেমন খবর বারোমাস

জানুয়ারি মাস
আমাদের দেশে ভীষণ শীত
আমাদের দেশে পরপর উৎসব
পয়লা জানুয়ারি, নেতাজি জন্মজয়ন্তী, প্রজাতন্ত্র দিবস
...

কবি, তুমি চলে গেলে

কবি, তুমি চলে গেলে
   একটা সেতু নির্মাণের কাজ থেমে যায়

অসমাপ্ত সেতুতে হাঁটতে হাঁটতে মনে হয়
     কোন দ্বীপে যেন যাওয়ার ছিল
...

রসাঞ্জন

মৃত্যুকে একবার না
বহুবার দেখেছি। পরখ করার মত করে দেখেছি। 
আমার উঠোনে, শোয়ার ঘরে, দেওয়ালে, দেবালয়ে
   তার অবাধ যাতায়াত
...

দোহাই তোমায়

আমি মিথ্যা কথা বলতে পারি। 
বলার সময় আমার সামনে জীবন্ত একজন 
    (কিম্বা দুজন, কিম্বা কয়েকজন) 
তার বা তাদের বোধ-ভাষার ধার সহনের খেয়াল রাখি। 
...

নিয়তি

এমন তো নয় আমার গলার শিরাগুলো ফেটে রক্তগঙ্গা বয়ে হয়ে গিয়েছি রক্তশূন্য 
এমন তো নয় পৃথিবীর শেষ বিচারের দিন ঘোষণা হয়ে গেছে
এমন তো নয় ব্যালেট বাক্সে আমার হাত পড়বে না আর কোনোদিন
এমন তো নয় তোমার হুঙ্কারের কম্পনে রিখটার স্কেল পর্যন্ত ভেঙে গেছে
...

আসিফা

আসিফা,
আমি কোনোদিন জম্মু কাশ্মীর আসব না বেড়াতে
আমি কোনোদিন কাশ্মীরের ছবি দেখে বলব না - আহা, কি সুন্দর!
আমি কোনোদিন কোনো বাচ্চাকে বলব না, ভগবানকে প্রণাম করো
...

হৃদয় ফুঁড়ে

রাস্তা হারিয়ে যাক
নাবিকের সাড়া না মিলুক
ধ্রুবতারায় গ্রহণ লাগুক
প্রেম নিঃশব্দ হোক
...

সত্যযুগ

ওহে নিশ্চুপানন্দ সন্ন্যাসীর দল
ওহে কোটিপতি জগদগুরু, সদগুরু, মন্ত্রগুরুর দল
  ভারতে নাকি সত্যযুগ এসেছে...কই হে তোমরা...
Subscribe to কবিতা
↑