Skip to main content

অভিমান

পুড়তে রাজী আছি
যদি ছাই হয়ে গেলে আর ফিরে না তাকাও

শূন্য হয়েও যেতে পারি অনায়াসে
যদি আর কোনোদিন ডাক না পাঠাও

 

(ছবি Aniket Ghosh)

চোখ

যে ডোবে
সে-ই ডোবে

কেউ দোষ দেয় না
দীঘির কালো জলের

আমিও দিইনি
তোমার চোখের

বাকি

কোনো পাখিই গোটা আকাশ জুড়ে উড়তে পারে না

কোনো বসন্তই সব ফুল ফোটাতে পারে না

কোনো শোকই সবটুকু অশ্রুর দাবী জানায় না

ভালোবাসি

ভালোবাসি

তোমার ইচ্ছার পাশে
     নিজের ইচ্ছা সাজিয়ে যেতে
...

আকাশ হতে যাইনি

আকাশকে ছুঁতে চাইনি তো
আকাশের ছোঁয়া চেয়েছিলাম
...

সত্য হলে না

সত্য হলে না
সত্যের ধারক হতে চাইলে
...

চাঁদের টানে

চাঁদের টানে
সাগরের বুকে ওঠে ঢেউ
সাগর তাতেই খুশী
চাঁদের দখলদারি
    সে আর চাইল কবে!

যখন বুঝলে

যখন বুঝলে
   আর কোনো নতুন দান দেওয়ার নেই তোমার
খেলার ছক উলটে চলে যেতে চাইলে

কুয়াশার আড়ালে

কুয়াশার আড়ালে

কিছু লুকিয়ে রাখতে নেই ...
Subscribe to উপপত্র