Skip to main content

এলে নয়ন মাঝে

বেশ কিছু বছর আগের কথা। শিয়ালদা থেকে কোনো একটা আপ ট্রেনে উঠেছি। বাড়ি ফিরছি, কাঁচরাপাড়ায়। সকাল এগারোটার আশেপাশে হবে। বর্ষা কাল। লাগাতার বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। ফাঁকা ট্রেন। আমি দু'পাশের জানলা থেকে বেশ কিছুটা সরে মাঝামাঝি বসলাম। ট্রেন ছাড়ল। আমি একটা বই বার করে পড়তে শুরু করলাম। ট্রেন এগোতে লাগল আর ভীড়ও আসতে আসতে বাড়তে লাগল।
   আগরপাড়া থেকে একটা পরিবার উঠে আমার পাশের সিটগুলোতে বসল।
...
Subscribe to স্মৃতিকথন
↑