Skip to main content

 

শুচিতা রক্ষা করা ভালো। তবে সেটা একটা পর্যায়ের পর চলে গেলে তাকে শুচিবাই বলে। শুনেছি ওটা নাকি OCD এর আওতায় পড়ে। এখন কার কী মনের বিকার সে তো পোশাক দেখে, সাজগোজ দেখে বোঝার উপায় নেই। তবে এর চিকিৎসা হয়। শুনেছি কাউন্সেলিং করলে নাকি অনেকেই ভালো হয়ে যান। কী জানি। এগুলো সব শোনা কথা। আমার এক বৃদ্ধা আত্মীয় ছিলেন। ওনাকে আমরা ডাকতাম অগ্নিশর্মা কাকিমা। উনি সারাক্ষণ রেগে থাকতেন। যৌথ পরিবারের বৌ ছিলেন। এখন যৌথ পরিবারে সবার আয়, রুচি, অবস্থা কি সমান হয়? ব্যস? এখানে কাপড় মেলা কেন? এখানে দুধের বাটি পড়ে কেন? জানলার পর্দা এরকম কুঁচকানো কেন? বাবা রে বাবা! বাড়ি মাথায় করে রাখতেন। কিন্তু মানুষটা ভালো ছিলেন জানেন। কী অশান্তিতে সারাটা জীবন কাটালেন ভেবে দুঃখ হয়। আজ দুদিন হল ওনার কথা ভীষণ মনে পড়ছে। ভীষণ মহাদেবের ভক্ত ছিলেন। জানি না সেখানে গিয়ে কী করছেন। এমনিতেই তো আশুতোষ প্রভুজী ছাইটাই মেখে থাকেন। যা হোক আশা করি উনি বুঝিয়ে সুঝিয়ে নিয়েছেন এতদিনে। 🙏 জয় শিবশম্ভু। আজ একমতে শ্রাবণের অন্তিম সোমবার। সবাই সুস্থ হোক, শান্ত হোক, দরদী, বিকাররহিত বুদ্ধি হোক এই প্রার্থনা। 🙏

↑