sumanasya
20 June 2026
তুমি তো সেই চিয়ারলিডার
তোমার কথা বলছি না
তোমার ভাষা চিন্তা খোলামকুচি
এক কানাকড়ি দিচ্ছি না
ওরা কারা দাঁড়িয়ে আছে
তোমার চোখ রাঙানি মানছে না
ওদের সঙ্গে এত তফাৎ
তোমায় মানুষ বলেই ভাবছি না
তুমি নীচু হতে হতে ভুলেই গেছ
মাথা তোলার অভ্যাসটা
সত্যহীন দীর্ঘজীবী? হয় নাকি ভাই?
তুমি খোলা চোখেও দেখছ না