Skip to main content

 

সব নীরবতা প্রজ্ঞাবান নয়

ভীরুর চাতুরী

শীতল নীরবতায় গুপ্ত অস্ত্র শানায়

কালের ঘরে পা মাপা থাকে সিংহাসনের

কয়েক পা হাঁটলেই ঘুরে যায় কালচক্র

উপরের জন নীচে এসে পড়ে

নীচের জন ওঠে ওপরে

গণনাথ শান্ত হাসে

মানুষের ইতিহাসে

ভীরু চতুরের অধ্যায় ডুবে যায় ক্লেদে ধিক্কারে

জেগে থাকে অশ্রু, ঘাম আর বিশ্বাসের গল্প

     যা পায়ের ধুলোর রঙে রাঙা

            পুবের সূর্যোদয়ে

Category