সৌরভ ভট্টাচার্য 26 February 2016 তোমার নেশা - ভালোবাসার আগুন। তুমি জ্বালানী খোঁজো এ বন, সে বন। কাঠুরের মত বাগানে ঢোকো সন্তর্পণে শিকারীর লালসায় জ্বালানী কাঠের জন্য। আমি ডালে ফোটা ফুল দিতে গেলাম। নিলে না। ফুল মাটিতে পড়ল লুটিয়ে। বললে, ডালটা দাও, শুকিয়ে। আগুন জ্বালব। Category কবিতা Log in to post comments3 views