সৌরভ ভট্টাচার্য 13 November 2017 সদ্যোজাত মানুষের পাশে মানুষকেই দেখেছি প্রসন্ন মুখে কোনো দেবতাকে নয় মৃত মানুষকে কাঁধে নিয়ে মানুষকেই দেখেছি সাশ্রুনয়নে কোনো দেবতাকে নয় মানুষের হৃদয়ের শূন্যতায় যে ঈশ্বর সে অর্থহীন, অসুন্দর পূর্ণ হতে মানুষ মানুষকেই চায় ঈশ্বরের মত করে মানুষ হয়ে Category কবিতা Log in to post comments2 views