sumanasya
7 January 2026
দুপুরে আধ ঘন্টা অফিস তাকে কাজ থেকে ছুটি দেয়; খাওয়ার জন্য। সে সময়টা সে অফিসের বাইরে মাঠে এসে দাঁড়ায়। যে মাঠে একটা গাছও জন্মানোর সাহস দেখাইনি, এত রোদ। সে সেই খোলা মাঠে এসে দাঁড়ায়। কানে ফোন। সে ঠাঁয় দাঁড়িয়ে থাকে। এ সময়ে তার গায়ে রোদ লাগে না। এই সময়টা তার দিনের বাকি সব সময়কে হাজার হাতে ধরে থাকে, একটা সুতোয়, একটা গলার আওয়াজে; যে ফোনের ওপাশে থাকে, তার।