Skip to main content

 

ঊনষাট বছরের মানুষটা বৃদ্ধ হয়নি। বুড়োহাবড়া হয়েছে। হার্ডওয়্যারের দোকানে কাজ করছে সেদিন থেকে যখন বৃষ্টির জল কাদা রাস্তা ছুঁয়ে ছুঁয়ে মিলিয়ে যেত, এখন পাকা রাস্তায় অনাথের মত গড়িয়ে নর্দমায় গিয়ে পড়ে। এখন সে দুপুরে ভাত খাওয়া হয়ে গেলে রাস্তার ধারের চায়ের দোকানে বসে। আগে স্বপ্ন দেখত। এখন ঝিমায়। তার পায়ের কাছে বসে থাকে একটা রোগা কুকুর। রাতে যখন সে বাড়ি ফেরে কুকুরটা হাঁটতে হাঁটতে যায় তার সঙ্গে কিছুদূর। তারপর ফিরে আসে। লোকটা অন্ধকারে মিলিয়ে যায়। কুকুরটা স্ট্রিট লাইটের নীচে দাঁড়িয়ে থাকা মেয়েটার পাশে এসে দাঁড়ায়।

↑