Skip to main content

বুঝতে চাইছে

তুমি পাপড়ি ঝরা
   শূন্য হৃদয় বৃতি দেখেছ?
আকাশের দিকে তাকিয়ে আছে
        বোকার মত, অপ্রস্তুত
...

নৈর্ব্যক্তিক

তখন দৈনন্দিন সূর্যাস্তের সময়
পুবের অন্ধকার 
...

শহরটা

শহরটা তেমনই জীবন্ত
   স্মৃতি নয়, এই তো দাঁড়িয়ে সামনে
        যে সময় হারানো 
...

৩রা জানুয়ারি

সেদিন ৩রা জানুয়ারি সকাল
গঙ্গার ঘাটে কত লোক
...

তবুও আমি আস্তিক


তবুও আমি আস্তিক

যদিও আত্মার অমরত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি ভালোবাসায়

তবুও আমি আস্তিক

যদিও কোনো মানুষের অবতারত্বে বিশ্বাস রাখি না
বিশ্বাস রাখি মহত্বে

তবুও আমি আস্তিক

যদিও মুক্তি কিম্বা নির্বাণ - অর্থহীন আমার বোধে
বিশ্বাস রাখি সাতরঙে, সাতসুরে

তবুও আমি আস্তিক

রাখব কোথায়?


পরিযায়ী পাখির কবিতা,
    না খাঁচার শিকলের সমঝোতা?

কাঙালের মত

অগোছালোভাবে ফেলে যাওয়া তোমার গায়ের চাদরটা
  উপুড় করে রাখা ইংরাজি উপন্যাসের চিহ্নিত পাতা
খাটের চাদরে এখনও তোমার তাড়াহুড়া করে উঠে যাওয়া
    অবিন্যস্ত ভাঁজ

এরাও তুমি

তুমি জানো না
  এইটুকুতেই মুঠো ভরে নিই
    কাঙালের মত

দোলন

দোলনায় উঠলে কেউ মাটিতে পা পাই না
বারবার পিছনে ফিরে তাকাই, 
     যদি কেউ দুলিয়ে দিয়ে যায়
একজন দুলিয়ে দিয়ে গেলে 
   পরের জনের না আসার ভয়

প্রশ্রয়

দুর্বল ভঙ্গুর মন
তায় আলাদিনের দৈত্যের দাপট
ছিন্নভিন্ন মেঘ চিন্তারা
  শিশির ভেজা সকালে 
     সস্তা সাদা কেডস পরে বলে
         "চল বেড়িয়ে আসি, বেশিদূর যাব না"

Subscribe to কবিতা