Skip to main content

লোভ

আমি না, আমার লোভ তোকে কে পর করেছে।
তাকে সরালে এখোনো আমি তোকে স্পষ্ট দেখি।

শেষ চাওয়া

একটা সেতু বানিয়ে দাও
আমি এপার থেকে ওপারে যাব

অতীত ও বর্তমান

যাবার কথা অনেক আগেই জানতাম।
প্রস্তুতও ছিলাম।

এতএব

ও রোজই আসে আমার বাড়ি।
রোজই যখন যায়-
বলতেই পারি, "আর ফিরো না"।
পারি না বলতে।
বলি, এসো।
...

সত্যিকারের সাজ

কে নাকি বলেছিল, সাজো।
তাই সারাদিন ও সাজল।
বেলা গেল, মাস গড়িয়ে বছর গেল।
সে এসে বলল, "হয় নি।মুছে ফেল।"
সারাদিন ও মুছল।
...

মন

আমি মাটি নই, আকাশ নই,
জলও নই, বাতাসও নই।
আমি মন।
আমার খুশী আছে,কান্না আছে,
আশা আছে, ভাঙা আশার টুকরোও আছে।
...

নন্দিত নরকে

যে ধরণের পোশাক পরা মানুষকে আপনি বলতে নিজের পোশাকের গায়ে লাগে-
তেমন মানুষ আমার চারদিকে।
যে ধরণের মানুষের অসহায়তায় করুণা করতে করুনার অপচয় মনে হয়-
তাদের আমি রোজ দেখি।
ওরা আসে আমার দরজায় এটা ওটা বিক্রি করতে বা সাহায্য চাইতে।
ইচ্ছা হলে দিই, না হলে না।
...

উঠবই

আমার আশা ভরসা সব কাড়তে পারো,
স্বপ্নগুলো গুঁড়িয়ে।
আমি তবু থাকব।
আমার ভিটে মাটি কেড়ে নিতেই পারো,
দেশান্তর করে।
আমি তবু থাকব।
...

বুঝেশুনে

ততটাই ওঠো, যতটা উঠলে টাল সামলিয়ে দাঁড়াতে পারো।
ততটাই জানো, যতটা জানলে হৃদয়ের সাথে চলতে পারো।
ততটাই শোনো, যতটা তুমি ভাণ না করে শুনতে পারো।
ততটাই দেখো, যতটায় তুমি রংগুলোকে চিনতে পারো।
...
Subscribe to কবিতা