Skip to main content

ঘুণপোকা

বুকের তলায় ঘুণ ধরাচ্ছে যে কথাগুলো,
তাদের বাইরে নিয়ে এসো,
খোলো বন্ধ দরজা মাঝে মাঝে।

ভুল পথ

অনেকটা পথ অন্যমনস্কভাবে হাঁটার পর
বুঝলাম ভুল রাস্তায় চলেছি।

স্বরগঙ্গা

বাইরের দিকে তাকিয়ে ছিলাম,
দৃশ্য ঝাপসা হয়ে আসল ধীরে ধীরে।

কানে আসছিল
কাদের কথা, পাখার শব্দ,
হালকা হয়ে আসল তাও ক্রমশ।
...

চিঠি

একসাথে চলার কথা ছিল,
থাকতেই পারে সে কথা।
তা বলে একসাথে চলতেই হবে
এমন কথা কি ছিল?
...

১৫ই আগস্ট

আমার কাছে ১৫ই আগস্ট মানে
একটা জাতীয় ছুটির দিন।
মানে ব্যাঙ্গালোরের কোনো বন্ধুকে
ফোন করলে বলবে না-
...

সর্বনাশী

বাইরে তুমুল বর্ষা।
আমি ঘরের কোণে একা।
শুরুও নেই, শেষও নেই,
এই ভাল, না দোকা?
...

আমার দেশ

খুব বড় দেশ একটা।
তাতে দূর্নীতি আছে, শোষণ আছে,
অনাচার আছে, ভন্ডামী আছে,
আরো অনেক কিছু খারাপ আছে,
সবাই জানি।
...

স্বপ্ন

তুমি স্বপ্নে দেখো কালো ঘোড়া
টগবগিয়ে চিরছে তোমার বুক।

তুমি স্বপ্নে দেখো লাল গোলাপ
তাদের রঙে রাঙা তোমার সুখ।
...

আমি দুর্বল বলে

অনেকটা আড়াল করে তোকে রেখেছি
তুই না, আমি দুর্বল বলে।

তোর হাত সবার সামনে ধরি না,
লজ্জা লাগে বলে না,
তোর হাতটা সবার চোখে পড়বে যে!
...
Subscribe to কবিতা