Skip to main content

একটা ঘটনা ও দুটো প্রশ্ন


---
মা হাসপাতালের বেডে শুয়ে, অর্ধ-চৈতন্য,
মহাপ্রস্থানের পথে, চিকিৎসা শাস্ত্রের বাইরে।
আমি বেডের ধারে গার্ড দেওয়া রেলিং-এ
কনুই রেখে, গালে হাত দিয়ে মায়ের দিকে
স্থির দৃষ্টিতে চেয়ে,
আগুন নেওয়ার আগে, দু'চোখ ভরে শুষে নিচ্ছি
মায়ের মুখ, হাত, পা।
হঠাৎ স্লিপ করে গেল কনুই,
মা অর্ধ-চেতনায় চমকে উঠলেন,
আমার দিকে তাকিয়ে বললেন,

ভাঙা ঘুম

মা, যে দিন স্বপ্নে তুমি আসো
মনে হয় সে ঘুম হোক দীর্ঘজীবি
ভাঙা ঘুমকে জোড়া লাগাতে
আপ্রাণ করি চেষ্টা
বিছানায় নিজের সাথে করি যুদ্ধ-
যদি আরেকটু থাকতে পাই তোমার সাথে থাকতে।

হয় কই?
পাখির ডাক, হাল্কা রোদ, নানান কাজ-
আমার অলস বিছানার পাশে দাঁড়িয়ে,
ক্লান্ত আমি ওদের বলি, উঠছি।

মাটি

লাফিয়ে লাফিয়ে আকাশ ছোঁয়ার চেষ্টায় আছি
একবারও ফিরে দেখছি না,
প্রতিটা লাফে মাটির বুকে কি বাজছে!

মাটি যদি কাদা হয়ে আটকাতো?
আটকাবে না, সেটা জানি
সে তো সর্বংসহা!
তাই লাফাইও মাটিতে
মুখ থুবড়িয়ে পড়িও মাটিতেই

পাথেয়


যার মাথা রাখবার একটা কাঁধ আছে
সে ভাল আছে
যার হাসি দেখবার একটা মুখ আছে
সে বেঁচে আছে
যার ঘুম থেকে উঠবার আনন্দ আছে
সে সুখে আছে
যার দৃষ্টি ডোবানো দুটো চোখ আছে
সে মজে আছে
যার প্রণাম করবার দুখানা পা আছে
তার সব আছে


[শুভ নববর্ষ। অনেক শুভেচ্ছা আর শুভ কামনা রইল সবার জন্য। সাথে থাকি, সাথে চলি - এইটুকুই প্রার্থনা।]

নইলে

সব মেলে না তো!
তাতে কি?
...

মা

আমার বারবার মনে হয়েছে
'মা' কখনো ব্যক্তিগত হন না
...

ছেলেটা

ছেলেটার পরীক্ষা শেষ
সিক্স থেকে সেভেনে ওঠার ফাঁক
...

বোকা

বুকের ভিতর কবে জানি একটা মস্ত চাওয়া জন্মেছিল
সে মরণকে বলেছিল, ফুঃ
...

আমি ফিরব

কোনোদিন ফুলের সাজি নিয়ে তোমার বাগানে গেলাম না
গেলাম ভিক্ষার থালা নিয়ে
...
Subscribe to কবিতা